রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা দেশগুলোর ওপর এবার শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ওইসব দেশের আমদানি পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল এ সংক্রান্ত একটি বিল পাস হয় প্রতিনিধি পরিষদে। এতে, বিপাকে পড়ার শঙ্কায় রয়েছে ভারত-চীনসহ বিভিন্ন দেশ। এছাড়াও, রুশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং দেশটির প্রতিরক্ষা খাতকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বিলটিতে।
এদিকে, ট্রাম্প জানিয়েছেন, দ্রুতই বিলটিতে স্বাক্ষর করবেন তিনি।





