ট্রাম্প জানান, বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন- গাজা যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা গাড়ির প্রবেশাধিকার বন্ধে মার্কিন শুল্ক আরোপ বহাল থাকবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মার্কিন গাড়ি শিল্পকে বাঁচাতেই এ পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউজ। প্রয়োজনে আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
এছাড়াও, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ঝুলে থাকা বোয়িং চুক্তির বিষয়েও কথা বলবেন ট্রাম্প। গেল মে মাসে চীন সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র থেকে ২০০টি বোয়িং কিনবে বেইজিং।





