ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২৩

বাস-ট্রাকের সংঘর্ষ
বাস-ট্রাকের সংঘর্ষ | ছবি: সংগৃহীত
0

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত আরও অন্তত ৫ জন।

দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোরে বিআর-থ্রি সেভেন থ্রি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের অধিকাংশ বাসের যাত্রী ছিলেন। মারা গেছেন ট্রাক চালকও।

দুর্ঘটনার পর ইম্বিতুভা শহরে দুই দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনায় পড়া বাসটি এই শহরের পৌর স্বাস্থ্য বিভাগের ছিল। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য হাইওয়েটিতে বন্ধ করে দেয়া হয় যান চলাচল।

ইএ