টেবিলে সাজানো হরেক রকম স্যান্ডউইচ। মেক্সিকোর রাজধানী ভেনুস্তিয়ানো কারানজা এলাকার বার্ষিক মেলায় এই ভিন্নধর্মী আয়োজন।
মেক্সিকোর অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড উদযাপনের দিন এই টারটা উৎসব। প্রতিবছরই নানা রকম খাবার পরিবেশনের মাধ্যমে উদযাপন করা হয় উৎসবের। এবার এই আয়োজনে ভিন্ন মাত্রা দিয়েছে স্যান্ডউইচ। কারিগররা তৈরি করেছেন ১০০ মিটার লম্বা প্রায় দেড় মেট্রিক টন জায়ান্ট এই স্যান্ডউইচ।
আয়োজন উপভোগ করতে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা। আনুষ্ঠানিকভাবে মেক্সিকানদের এই প্রচেষ্টাকে স্বীকৃতি দেন তিনি। গিনেস রেকর্ডে নাম লিখাতে পেরে উচ্ছস্বিত মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাডা।
স্যান্ডউইচটিতে তৈরিতে শেফরা ব্যবহার করেন, রুটির টুকরো, মাংস, সস এবং বিভিন্ন উপকরণ। ভিন্নধর্মী এই আয়োজন দেখতে জড়ো হন শত শত দর্শনার্থী। অনুষ্ঠান শেষে সুস্বাদু এই স্যান্ডউইচ বিতরণ করা হয় সবার মাঝেই।
শেফ জানান, এই স্যান্ডউইচ একটি খুব সাশ্রয়ী খাবার, যা আমাদের প্রিয় ও সুন্দর মেক্সিকোতে প্রতিটি পরিবারের সাধ্যের মধ্যে। আপনি একটি সবখানেই এই খাবার উপভোগ করতে পারেন।
আমার এখানে আসতে ভালো লাগে কারণ আমরা সবাই একত্রিত হই, বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি এই টরটা ভাগ করে খাই। আমরা যেভাবে আমাদের টরটা বানাই, তারা তার থেকে ভিন্নভাবে এটি তৈরি করে। টরটাগুলো বেশ বড় হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হতে পেরে উল্লাস জানান আগত দর্শনার্থীরাও। চলতি বছর টরটা ফেয়ারের ছিলো ২১ তম সংস্করণ।





