গাজায় ওষুধের গুদামে হামলা; চিকিৎসা সরবরাহে নতুন সংকট

ষুধের গুদামে হামলা
ষুধের গুদামে হামলা | ছবি: সংগৃহীত
0

ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি হাসপাতালের কাছে চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হাসপাতালের জরুরি চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বহু রোগীর স্বাস্থ্য ও নিরাপত্তা নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।

আশেপাশে ছড়িয়ে পড়েছে ওষুধ সামগ্রী আর প্লাস্টিকের অংশ বিশেষ। জানা গেছে, ওই ওয়্যারহাউজে শরণার্থীদের তাবু ও কিডনি ডায়ালাইসিস রোগীদের জন্য স্টোরেজ ইউনিট ছিলো। এ গুদামকে গাজার স্বাস্থ্যব্যবস্থার লাইফ লাইন হিসেবে উল্লেখ করছেন দেইর আল-বালাহ’র স্থানীয়রা।

এমন একটা সময়ে এ হামলা হলো যখন নিরস্ত্রীকরণের শর্তে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এদিকে, মেডিকেল ওয়্যারহাউজে হামলা ছাড়াও শনিবার দিনভর গাজার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

জেআর