দক্ষিণ চীন সাগরে ডুবে গেছে ভিয়েতনামের জাহাজ

উদ্ধার কাজ চলছে
উদ্ধার কাজ চলছে | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ চীন সাগরে ডুবে গেছে ভিয়েতনামের একটি জাহাজ। আজ (রোববার, ২৬ জুলাই) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করা হয়েছে ৪৪ জনকে।

জানা গেছে, উদ্ধারকৃতরা সবাই ভিয়েতনামের নাগরিক। ডুবে যাওয়ার সময় খোই নগুয়েন নামের ওই জাহাজে ক্রুসহ মোট ৬২ জন যাত্রী ছিলেন।

রয়টার্স বলছে, ক্ষতিগ্রস্ত জাহাজটি সমুদ্র থাকা অবস্থায়ই উদ্ধারকারী নৌযানে সতর্ক সংকেত পাঠাতে সক্ষম হয়।

এরপর ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী ৬টি চীনা জাহাজ, একটি হেলিকপ্টার এবং ভিয়েতনামিজ আরও একটি নৌযান। আরও জানা গেছে, ডুবে যাওয়া জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৭০ মিটার ও ওজন ৯৯৯ টন।

জেআর