ম্যানিলায় চারদিনের বৈঠকে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা

৫৯তম আসিয়ান বৈঠক
৫৯তম আসিয়ান বৈঠক | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনৈতিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চারদিনের বৈঠকে বসেছেন। ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এ বৈঠকে বসলো।

বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, হরমুজ প্রণালি দিয়ে অবাধে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, মুদ্রাস্ফীতি কমানো এবং বৈশ্বিক প্রবৃদ্ধি স্থির রাখার মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। এছাড়াও, আলোচনা থেকে চীন-ফিলিপিন্সের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সামুদ্রিক নিরাপত্তা ও আচরণবিধি নিয়ে একটি সমাধান আসার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও সংঘাত নিরসনে আসিয়ানের শান্তি উদ্যোগ বা ফাইভ-পয়েন্ট কনসেনসাস বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

ইএ