বিশ্বকাপ ফাইনালের আগে প্রবল বৃষ্টির কবলে নিউ ইয়র্ক ও নিউ জার্সি

নিউ ইয়র্কে বৃষ্টির পরের অবস্থা
নিউ ইয়র্কে বৃষ্টির পরের অবস্থা | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ ফাইনালের আগে ঝড় আর বজ্রসহ প্রবল বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্য। টানা বৃষ্টিতে কিছুটা পরিষ্কার হয়েছে ধোঁয়ায় ঢেকে থাকা আকাশ।

এই বৃষ্টি কানাডার দাবানলের ধোঁয়া কমাতে অনেকটাই সহায়তা করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বৃষ্টির কারণে মেটলাইফ স্টেডিয়ামে দর্শক সমাগমেও কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তারা।

মার্কিন আবহাওয়া অফিসের তথ্য, রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বায়ুর মান ভালোর চেয়ে নিচু ক্যাটাগরিতে থাকবে। তবে, বৃষ্টির কারণে অস্বাস্থ্যকর এই পরিবেশের কিছুটা উন্নতি হবে বলেও আশা করা হচ্ছে।

ইএ