আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

নিহত সাবেক আমির শেখ হামাদ
নিহত সাবেক আমির শেখ হামাদ | ছবি: সংগৃহীত
0

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। দেশটির আমিরের কার্যালয় এক বিবৃতিতে আজ (রোববার, ১২ জুলাই) এ খবর জানিয়েছে।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন। জ্বালানিসমৃদ্ধ দেশটির চোখধাঁধানো উন্নয়নের একজন গুরুত্বপূর্ণ কারিগর তিনি। তাকে আধুনিক কাতারের স্থপতি ধরা হয়। তিনি কাতারের বর্তমান আমিরের বাবা।

শেখ হামাদের শাসনামলে কাতারের অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়। এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির মর্যাদা বাড়িয়ে তোলে। তার হাত ধরে কাতার একটি ধনী রাষ্ট্রে পরিণত হয়।

বর্তমানে কাতারের রাজনৈতিক প্রভাব উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর এশিয়াজুড়ে বিস্তৃত। ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল। উদ্বোধনী ম্যাচে দর্শকের কাছ থেকে বিপুল করতালি পেয়েছিলেন শেখ হামাদ।

২০১৩ সালে শেখ হামাদ ক্ষমতা ছেড়ে দেন। এরপর কাতারের আমির হন তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি। তখন শেখ তামিমের বয়স ছিল ৩৩ বছর।

এনএইচ