মার্কিন স্বাধীনতা দিবসের রাতে নিউ ইয়র্কে গুলিতে ৪ শিশুসহ আহত ৮

ঘটনাস্থলে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যরা
ঘটনাস্থলে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যরা | ছবি: দ্য গার্ডিয়ান
0

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের রাতে নিউ ইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ (রোববার, ৫ জুলাই) নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে এবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।

এনওয়াইপিডি এবিসি নিউজকে দেয়া বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ০২৩৭) ব্রুকলিন এলাকার ওয়েস্ট ৩১ স্ট্রিটে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং ১৪, ১২, ৭ ও ৬ বছর বয়সী চার শিশু রয়েছে। এনওয়াইপিডির বরাত দিয়ে এবিসি জানিয়েছে, সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল হলেও ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

এবিসি জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে; তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনায় মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে এনওয়াইপিডি তাৎক্ষণিক সাড়া দেয়নি। উল্লেখ্য, শনিবারই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপিত হয়েছে।

এএম