কংগ্রেসের যুদ্ধবিরোধী ভোটকে ‘অর্থহীন’ বললেন ট্রাম্প

ট্রাম্প
ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রতীকী প্রস্তাব পাস হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপকে ‘ভুল সময়ে নেয়া অর্থহীন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরান এখন প্রায় কুপোকাত (অন দ্য রোপস), ঠিক পতনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে। অথচ ঠিক এই সময়েই মার্কিন সিনেট যুদ্ধ ক্ষমতা আইনের অধীনে একটি অর্থহীন ভোট দেয়ার সিদ্ধান্ত নিলো।’ গত গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) সিনেটে ৫০-৪৮ ভোটে প্রস্তাবটি পাসের মাধ্যমে মূলত ট্রাম্পের যুদ্ধনীতির বিরোধিতা করা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, ‘এই সিনেটররা আমার কাজকে আরও কঠিন করে দিয়েছেন। তবে আমি যেভাবেই হোক কাজ শেষ করবই, কারণ আমি সব সময় তা-ই করি!’ যদিও এই ভোটটি মূলত প্রতীকী, তবে এটি রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের প্রতি অনাস্থার একটি বড় নজির হিসেবে দেখা হচ্ছে।

এএম