দেশটির পাবলিক মিডিয়ার কর্মীরা এক দিনের 'সতর্কতামূলক' ধর্মঘট পালন করেন। রাজধানী প্রাগে চেক টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে বিশাল মিছিল নিয়ে সমাবেশ করে তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, চেক প্রজাতন্ত্র সরকার দেশটির পাবলিক মিডিয়ার স্বাধীনতাকে হুমকিতে ফেলছে।
দেশের গণমাধ্যমের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার। তাদের এই ধর্মঘটে দেশটির নাগরিক সমাজ এবং বহু সাধারণ মানুষ অংশ নেয়।





