ফিরহাদ পদত্যাগ: পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় | ছবি: সংগৃহীত
0

কলকাতার মেয়র ফিরহাদ পদত্যাগের পর পৌরসভার কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পূর্ব নির্ধারিত বৈঠক হুট করেই বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কাউন্সিলরদের নিয়ে দক্ষিণ কলকাতার ইএম বাইপাসের তৃণমূল ভবনে এই বৈঠক ডাকা হয়েছিল। এতে উপস্থিত থাকার কথা ছিল কলকাতা পৌরসভার কাউন্সিলর ও তৃণমূলের শীর্ষ নেতাদের। যেখানে কলকাতা পৌরসভার ভবিষ্যৎ ও নতুন রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আগামী তিন দিনের মধ্যে নতুন মেয়রের নাম চূড়ান্ত করতে হবে।

তবে বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই তা বাতিল করা হল। বিজেপি বিরোধী দলের জোট ইন্ডিয়া মঞ্চের বৈঠক যোগ দিতে রোববার সন্ধ্যায় দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ইএ