ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘আমরা এমন কোনো পদক্ষেপে অংশ নেব না যার অর্থ হবে পরিস্থিতির আরও অবনতি ঘটানো। সবচেয়ে বড় কথা হলো, আমরা মনে করি এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।’
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান বিশ্বব্যবস্থায় একটি বড় বিভাজন তৈরি হয়েছে। একদিকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে ‘‘জঙ্গলের আইন’’ বা পেশিশক্তির দাপট।’ তার মতে, পররাষ্ট্রনীতির বিকল্প হিসেবে বিশৃঙ্খলা, সহিংসতা ও যুদ্ধকে বেছে নেয়া হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন শুরু থেকেই এই যুদ্ধের কড়া সমালোচনা করে আসছে। এই বিরোধের জেরে গত মার্চ মাসে ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে স্পেন।





