এতে করে মুখ্যমন্ত্রীসহ বর্তমানে থাকা ৬ সদস্যের মন্ত্রিসভায় আরও ৩৫ জন যুক্ত হবেন। ফলে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১ জনে। ৪ মে তৃণমূলকে পরাজিত করে প্রথম বারের মতো বাংলায় ক্ষমতায় আসে বিজেপি।
আরও পড়ুন:
৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। তার সঙ্গে আরও পাঁচ মন্ত্রীও শপথগ্রহণ করেন। সেই সময় থেকেই শুভেন্দুর মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর আলোচনা চলছিল। অবশেষে জুন মাসের প্রথম দিনেই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে বিজেপি।





