আটক পরোয়ানা জারির আবেদন করেছে আইসিসি; দাবি ইসরাইলি অর্থমন্ত্রীর

ইসরাইলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রি
ইসরাইলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রি | ছবি: সংগ্রহীত
0

নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে আটক পরোয়ানা জারির আবেদন করেছে বলে জানিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তবে এ বিষয়ে আদালতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আটক পরোয়ানা জারি করেছিল আইসিসি। এরপর থেকেই আইসিসির বিচারক ও কৌঁসুলিরা তীব্র চাপের মুখে রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর অ্যামাজনসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও ক্রেডিট কার্ড সেবাদাতা সংস্থাগুলো আইসিসির সঙ্গে লেনদেন বন্ধ করে দেয়।

এছাড়া আইসিসি বেশ কয়েকজন হামাস নেতার বিরুদ্ধেও আটক পরোয়ানা জারি করেছিল। তবে পরে ইসরাইলি অভিযানে তাদের সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।

এএম