প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ জেলার ইয়োমর আল-শাকিক গ্রামে একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল লক্ষ্য করে দুটি বিমান হামলা চালায় ইসরাইল। এই হামলায় চারজন প্রাণ হারান।
আরও পড়ুন:
এর আগে গত গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) লেবাননে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হয়েছিলেন। সম্প্রসারিত তিন সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন গত কয়েক দিনের মধ্যে শুক্রবারই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন। যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও মাঠপর্যায়ে অব্যাহত এই হামলা ওই অঞ্চলে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করেছে।





