সাংবাদিক হত্যাকে ‘যুদ্ধাপরাধ’ বললেন লেবাননের প্রেসিডেন্ট

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন | ছবি: সংগৃহীত
0

লেবাননে ইসরাইলি বিমান হামলায় এক নারী সাংবাদিক নিহতের ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তার অভিযোগ, লেবাননে ইসরাইলি বাহিনীর কর্মকাণ্ড আড়াল করতেই পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননের আল-তায়রি শহরে আগের হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ সংগ্রহ করার সময় ৪৩ বছর বয়সী সাংবাদিক অমল খলিল নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা ফ্রিল্যান্স আলোকচিত্রী জয়নাব ফারাজ আহত হন।

আরও পড়ুন:

প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইল পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে যাতে লেবাননের বিরুদ্ধে তাদের করা অপরাধের সত্য গোপন রাখা যায়।’

লেবাননে ইসরাইলি অভিযান শুরুর পর থেকে সাংবাদিকদের ওপর এটিই প্রথম হামলার ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকজন সংবাদকর্মী ইসরাইলি হামলায় হতাহত হয়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিরাজ করছে।

এএম