আলবারেস বলেন, ‘এই বিষয়টি এখন ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসযোগ্যতার প্রশ্নে পরিণত হয়েছে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ইইউকে সব জায়গাতেই একই নীতির পক্ষে দাঁড়াতে হবে।’
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আমরা রাশিয়ার বিরুদ্ধে যা বলছি, ইসরাইলের ক্ষেত্রেও আমাদের একই কথা বলতে হবে। আমরা যদি আজ ইসরাইলকে বলতে না পারি যে তাদের মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং যুদ্ধকে পররাষ্ট্রনীতির হাতিয়ার করা যাবে না, তবে আমরা আমাদের বিশ্বাসযোগ্যতা হারাবো।’
আরও পড়ুন:
আলবারেস আরও বলেন, ‘গতবার যখন এই প্রস্তাব আনা হয়েছিল, তার চেয়ে বর্তমান পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’ তিনি বলেন, ‘ইইউকে আজ ইসরাইলের কাছে স্পষ্ট করতে হবে যে বর্তমান পথটি সঠিক নয়। ইসরাইল যদি স্থায়ী যুদ্ধের পথ বেছে নেয়, তবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতো থাকা সম্ভব নয়।’
বৈঠকে তিনি প্রস্তাব দেন, যদি কিছু সদস্য দেশ পূর্ণাঙ্গ চুক্তি স্থগিতের বিরোধী হয়, তবে অন্তত চুক্তির আওতাভুক্ত ‘বাণিজ্যিক অংশ’ বা বাণিজ্য সুবিধা স্থগিত করার বিষয়টি বিবেচনা করা উচিত।





