ইউক্রেনে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ১৪

গুলি করার জায়গায় পুলিশ মোতায়েন
গুলি করার জায়গায় পুলিশ মোতায়েন | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় সময় গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) কিয়েভের হলোসিভস্কি জেলায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, একজন বন্দুকধারী পথচারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়ে একটি সুপারমার্কেটের কাছে কয়েকজনকে জিম্মি করে রাখে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে পুলিশের গুলিতে নিহত হন ওই হামলাকারী।

আরও পড়ুন:

হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কিয়েভ।

ইএ