লেবাননে বড় ধরনের অভিযানের ইঙ্গিত ইসরাইলের

ইসরাইলের হামলায় লেবাননের ক্ষতিগ্রস্ত একটি অঞ্চল
ইসরাইলের হামলায় লেবাননের ক্ষতিগ্রস্ত একটি অঞ্চল | ছবি: সংগৃহীত
0

লেবাননে বড় ধরনের স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে ইসরাইল। আজ (সোমবার, ১৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর সাম্প্রতিক এক বক্তব্যে গত শনিবার দক্ষিণ লেবাননে শুরু হওয়া তাদের তথাকথিত একটি সুনির্দিষ্ট ও সীমিত স্থল অভিযানকে নির্দেশ করে।

তারা জানিয়েছে যে, একটি নিরাপত্তা বাফার জোন বা সুরক্ষা অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে ৯১তম ডিভিশনের কিছু অংশ সেখানে নির্দিষ্ট এলাকায় প্রবেশ করেছে। এই বাফার জোনটি সীমান্ত থেকে শুরু করে লিতানি নদীর দক্ষিণ তীরের পুরো এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে।

আরও পড়ুন:

ইসরাইল একটি পূর্ণাঙ্গ স্থল অভিযানের সম্ভাবনা বা প্রস্তুতির কথা নাকচ করছে না বলে জানিয়েছেন।

বর্তমানে ইসরাইলের পক্ষ থেকে মূলত প্রতিরক্ষা ও নিরাপত্তার প্রয়োজনে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দাবি করা হয়। বিশেষ করে উত্তর ইসরাইলে হিজবুল্লাহর হামলা ঠেকানোই তাদের মূল লক্ষ্য।

ইসরাইলি সংবাদমাধ্যমের কাছে সামরিক কর্মকর্তাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, তারা সরকারের কাছে রিজার্ভ ফোর্সের সংখ্যা ২ লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজারে উন্নীত করার অনুরোধ জানাতে পারে। একে লেবাননে ইসরায়েলের অভিযানকে একটি বড় ধরনের স্থল যুদ্ধে রূপান্তরের প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা যেতে পারে।

ইএ