এদিকে গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিক্রি পুনরুদ্ধার হলেও টানা তৃতীয় প্রান্তিকে সেভেন অ্যান্ড আইয়ের পরিচালন মুনাফা কমবে বলে আশঙ্কা করেছে প্রতিষ্ঠানটি।
গত অক্টোবরে সেভেন অ্যান্ড আই কনভিনিয়েন্স স্টোর ব্যবসায় আরো বেশি মনোনিবেশ করার পরিকল্পনা ঘোষণা দিয়েছিল। তবে সুপারস্টোরগুলোতে পরিচালন মুনাফা বাড়লেও সেভেন অ্যান্ড আইয়ের তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রত্যাশার চেয়ে কম হবে বলে পূর্বাভাস করছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে শীত মৌসুমে পোশাক বিক্রি কমার ফলেই ফাস্ট রিটেইলিংয়ের মুনাফা প্রবৃদ্ধি ধীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে চীনের জিনজিয়াং থেকে তুলা সংগ্রহ না করার বিষয়ে ফাস্ট রিটেইলিংয়ের সিইও তাদাশি ইয়ানাইয়ের মন্তব্যের পরে চীনে ইউনিক্লোর বিক্রি কমেছে। এ মন্তব্যকে কেন্দ্রে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনিক্লোর পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে।
তবে বিশ্লেষকরা ২০২৫ সালের মার্কিন বাজেটের জন্য অপেক্ষা করছেন। কেননা নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন করপোরেট ট্যাক্স ছাড় কীভাবে ভোক্তা ব্যয়কে প্রভাবিত করবে তা নিয়ে এখন বিশ্লেষকদের মধ্যে মিশ্র মতামত দেখা যাচ্ছে।

