আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব মানসিক স্বাস্থ্য মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত ১৭ বছরে চিকিৎসাখাত কে ধ্বংস করে দেয়া হয়েছে এবং লজিস্টিক সাপোর্টের ঘাটতি তৈরি হয়েছে। অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার ও অভিভাবকদের অবহেলায় সন্তানদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে তিনি শৈশব থেকেই শিশুদের সময় দেয়া এবং নারীদের স্বাস্থ্য ও ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে চিকিৎসকদের তাগিদ দেন।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ‘সমাজে মব কালচার ও রাগান্বিত মনোভাবের কারণে ডিভোর্স বাড়ছে।’ মানসিক স্বাস্থ্য চিকিৎসাকে ব্যয় না ভেবে বিনিয়োগ হিসেবে দেখা এবং গবেষণায় অর্থ বরাদ্দ বাড়ানোর ওপর জোর দেন তিনি।





