ঢাকাসহ চার সিটিতে আজ থেকে শুরু হামের টিকাদান কার্যক্রম

হাসপাতালে শিশুরা
হাসপাতালে শিশুরা | ছবি: এখন টিভি
0

আজ থেকে ঢাকার দুই সিটিসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আজ (রোববার, ১২ এপ্রিল) থেকে এ চার সিটিতে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আর একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬৮ জন, যার মধ্যে ২৬৮ জনই রাজধানীর। রাজধানীর পর সবচেয়ে বেশি ৯৯ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রামে আর হামের হটস্পট রাজশাহীতে একদিনে নতুন মৃত্যু না থাকলেও ভর্তি হয়েছে ৮৯ জন রোগী।

আরও পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৭৮ জনের মধ্যে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগে ২ হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৫ জন, খুলনা বিভাগে ১ হাজার ১৬৬ জন, বরিশাল বিভাগে ৯০৮ জন, সিলেট বিভাগে ৬৪৪ জন, রংপুর বিভাগে ৫৪৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৪৮ জনের সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ দেখা গেছে।

ইএ