তপ্ত দুপুরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, আসতে পারে লঘুচাপ

রাজধানীতে বৃষ্টি
রাজধানীতে বৃষ্টি | ছবি: এখন টিভি
0

সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল শুষ্ক ও তপ্ত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার রূপ বদলাতে শুরু করে। দুপুর আড়াইটা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। গুমোট গরমের পর হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও কাজে বের হওয়া মানুষকে পড়তে হয় বিড়ম্বনায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সোমবারের (১১ মে) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ (রোববার, ১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। লঘুচাপটি তৈরি হলে পরবর্তী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!