কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইন প্রক্রিয়ায় শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এ ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী বছরের ২ জানুয়ারি (শুক্রবার), ই ইউনিটের ৩ জানুয়ারি (শনিবার), সি ইউনিটের ৯ জানুয়ারি (শুক্রবার), ডি ইউনিটের ১০ জানুয়ারি (শনিবার) এবং বি ১ উপ-ইউনিটের ৫ জানুয়ারি (সোমবার), বি ২ উপ-ইউনিটের ৬ জানুয়ারি (মঙ্গলবার) ও ডি ১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি (সোমবার)।
আরও পড়ুন:
ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১ম সভায় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।
আরও ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।—বাসস

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



