আলিম পরীক্ষার রুটিন প্রকাশ: দেখে নিন বিস্তারিত সময়সূচি

আলিম পরীক্ষার রুটিন ২০২৬
আলিম পরীক্ষার রুটিন ২০২৬ | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আজ (শনিবার , ২ মে) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৬ সালের আলিম পরীক্ষার রুটিন (Alim Exam Routine 2026) প্রকাশ করেছে। এবারের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে। কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের আলিম পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার সময় ও মানবণ্টন (Exam Timing and Marks Distribution)

প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই আসনে গ্রহণ করতে হবে।

  • তত্ত্বীয় পরীক্ষা: ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত।
  • ব্যবহারিক পরীক্ষা (Practical Exam): ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত।
  • এমসিকিউ (MCQ): ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট এবং ২৫ নম্বরের জন্য ২৫ মিনিট সময় নির্ধারিত।
  • সৃজনশীল (CQ): ৭০ নম্বরের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট এবং ৫০ নম্বরের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময়।

আরও পড়ুন:

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা (Important Instructions for Examinees)

১. প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৭ দিন আগে নিজ নিজ মাদরাসা প্রধানের কাছ থেকে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করতে হবে।

২. উত্তরপত্র পূরণ: ওএমআর শিটে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড লিখে কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে।

৩. ক্যালকুলেটর ব্যবহার: সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ।

৪. মোবাইল ফোন: পরীক্ষার্থী বা সাধারণ কেউ কেন্দ্রে মোবাইল আনতে পারবেন না; শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণ (Non-Android) ফোন ব্যবহার করতে পারবেন।

৫. পাশ করার নিয়ম: তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে।

আরও পড়ুন:

আলিম পরীক্ষার সময়সূচি - ২০২৬ (Alim Exam Schedule - 2026)

বিষয় বিষয় কোড তারিখ ও দিন
কুরআন মাজিদ ২০১ ০২.০৭.২০২৬ (বৃহস্পতিবার)
আরবি ১ম পত্র (সাধারণ বিভাগ) ২০৫ ০৪.০৭.২০২৬ (শনিবার)
আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির) ২২৩ ০৪.০৭.২০২৬ (শনিবার)
বাংলা প্রথম পত্র ২৩৬ ০৬.০৭.২০২৬ (সোমবার)
বাংলা দ্বিতীয় পত্র ২৩৭ ০৮.০৭.২০২৬ (বুধবার)
ইংরেজি প্রথম পত্র ২৩৮ ১১.০৭.২০২৬ (শনিবার)
ইংরেজি দ্বিতীয় পত্র ২৩৯ ১৩.০৭.২০২৬ (সোমবার)
আরবি দ্বিতীয় পত্র ২০৬ ১৫.০৭.২০২৬ (বুধবার)
হাদিস ও উসূলুল হাদিস ২০২ ১৬.০৭.২০২৬ (বৃহস্পতিবার)
আল ফিকহ প্রথম পত্র ২০৩ ১৮.০৭.২০২৬ (শনিবার)
আল ফিকহ দ্বিতীয় পত্র ২০৪ ১৯.০৭.২০২৬ (রবিবার)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২৪০ ২২.০৭.২০২৬ (বুধবার)
বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ) ২১০ ২৫.০৭.২০২৬ (শনিবার)
পদার্থবিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) ২২৪ ২৫.০৭.২০২৬ (শনিবার)
তাজভিদ প্রথম পত্র (মুজাব্বিদ মাহির) ২৩২ ২৫.০৭.২০২৬ (শনিবার)
ইসলামের ইতিহাস ২০৯ ২৭.০৭.২০২৬ (সোমবার)
পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ২২৫ ২৭.০৭.২০২৬ (সোমবার)
তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির) ২৩৩ ২৭.০৭.২০২৬ (সোমবার)
রসায়ন প্রথম পত্র (তত্ত্বীয়) ২২৬ ২৯.০৭.২০২৬ (বুধবার)
অর্থনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ২১৩ ২৯.০৭.২০২৬ (বুধবার)
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (অতিরিক্ত) ২৪১ ২৯.০৭.২০২৬ (বুধবার)
উর্দু প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ২১৯ ২৯.০৭.২০২৬ (বুধবার)
ফার্সি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ২২১ ২৯.০৭.২০২৬ (বুধবার)
রসায়ন দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ২২৭ ০১.০৮.২০২৬ (শনিবার)
অর্থনীতি দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়) ২১৪ ০১.০৮.২০২৬ (শনিবার)
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (অতিরিক্ত) ২৪২ ০১.০৮.২০২৬ (শনিবার)
উর্দু দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়) ২২০ ০১.০৮.২০২৬ (শনিবার)
ফার্সি দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়) ২২২ ০১.০৮.২০২৬ (শনিবার)
জীববিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) ২৩০ ০২.০৮.২০২৬ (রবিবার)
জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ২৩১ ০৪.০৮.২০২৬ (মঙ্গলবার)
উচ্চতর গণিত প্রথম পত্র (তত্ত্বীয়) ২২৮ ০৬.০৮.২০২৬ (বৃহস্পতিবার)
উচ্চতর গণিত দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ২২৯ ০৮.০৮.২০২৬ (শনিবার)

ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত তথ্য: ব্যবহারিক পরীক্ষা ০৯/০৮/২০২৬ হতে ১৪/০৮/২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন হবে। পরীক্ষার্থীকে নিজ কেন্দ্র থেকে এর সঠিক সময় ও তারিখ জেনে নিতে হবে।

এসআর