এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা অনলাইন এডুকেশনকে প্রোমোশন করার ব্যাপারে আলোচনা করছি। যেহেতু এটা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব সংকট এবং আমরা জানি না যে, কতদিন যাবৎ এ সংকট চলবে; সেজন্য আমরা আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইন এবং অফলাইন মিলিয়েই নেয়ার ব্যাপারে ভাবছি।’
আরও পড়ুন:
এছাড়া ছয় দিনের মধ্যে কয়দিন অনলাইনে চিন্তা করছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেটা আমরা ব্লেন্ডেড করতে চাচ্ছি। আমরা আমাদের মন্ত্রণালয় প্রস্তাব দেবো, তবে ক্যাবিনেট মিটিং যেটা গ্রহণ করে, সেটাই হবে।’
তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস মিশ্র পদ্ধতির বিষয়টি নিয়ে কাজ করছে সরকার। ক্লাস সম্পূর্ণ অনলাইনে চলে গেলে আমরা অসামাজিক হয়ে যাব।’





