আরও পড়ুন: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ, জেনে নিন কোন দিন কী পরীক্ষা
পরীক্ষা শুরুর তারিখ ও সময় (Exam Start Date & Time)
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা (Written Exam) শুরু হবে। এই পরীক্ষা চলবে ১৪ মে ২০২৬ পর্যন্ত। পরীক্ষাগুলো প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও পূর্ণমান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ব্যাবহারিক ও বাস্তব প্রশিক্ষণ (Practical Exam & Industrial Attachment)
লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ব্যাবহারিক পরীক্ষা (Practical Exam) শুরু হবে ১৭ মে থেকে, যা চলবে ২১ মে পর্যন্ত। এরপর শিক্ষার্থীদের ১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ (Industrial Training/Attachment) সম্পন্ন করতে হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা (Exam Instructions for Candidates)
কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ আচরণবিধি (Code of Conduct) ও নির্দেশনা জারি করেছে:
রিফোর্ড বিষয় (Referred Subject): কোনো বিষয়ে রিফোর্ড থাকলে শিক্ষার্থীকে তত্ত্বীয় ও ব্যাবহারিক উভয় অংশে অংশ নিতে হবে এবং পৃথকভাবে পাস নম্বর (Pass Marks) পেতে হবে।
রিপোর্টিং টাইম (Reporting Time): পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে (Exam Center) আসন গ্রহণ করতে হবে।
ক্যালকুলেটর ব্যবহার (Scientific Calculator): সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকলেও স্মার্ট ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।
মোবাইল ফোন নিষেধাজ্ঞা (Mobile Phone Restriction): কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না। সচিবের ক্ষেত্রেও ক্যামেরা বিহীন ফিচার ফোন (Basic Phone) ব্যবহার করতে হবে।
প্রশ্নপত্র সুরক্ষা (Question Paper Security): পরীক্ষা শুরুর ৩০ মিনিটের আগে কোনোভাবেই প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না।
আরও পড়ুন: কবে শুরু হবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা? যা জানালো শিক্ষা বোর্ড
ভোকেশনাল ও দাখিল পরীক্ষা সূচি ২০২৬
আরও পড়ুন: মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ; ২০২৬ সালে শুক্র-শনিসহ মোট ছুটি কত দিন?
আরও পড়ুন: ফের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি, কবে থেকে শুরু?





