মে মাসের তুলনায় জুনে কমেছে মূল্যস্ফীতি: বিবিএস

মূল্যস্ফীতি প্রতীকী
মূল্যস্ফীতি প্রতীকী | ছবি: এখন টিভি
0

দেশের মূল্যস্ফীতির সবশেষ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএস। সবশেষ জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশে। মে মাসে এ হার ছিলো ৯ দশমিক ৪২ শতাংশ। অর্থাৎ আগের মাসের তুলনায় জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

গতকাল (রোববার, ৫ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জুন মাসের মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করে। বিবিএসের প্রকাশিত প্রতিবেদনের খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, জুন মাসে জাতীয় পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, খাদ্যপণ্যের তুলনায় জুন মাসে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার দাম বেশি বেড়েছে।

সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ থাকলেও এ মূল্যস্ফীতির চাপ সরাসরি বাজারে প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেআর