গতকাল (সোমবার, ২৮ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আজ কার্যক্রমের প্রথম দিনে ১২২ জন বিনিয়োগকারীর মধ্যে মোট ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিনিয়োগকারীদের সুবিধা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী দিনগুলোতেও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একই সময়সূচিতে চেক বিতরণ অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ ফেরতের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির বিপরীতে পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, প্রাপ্য অর্থ ফেরত এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।—বাসস





