মানি মার্কেটে স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক | ছবি: সংগৃহীত
0

দেশের মানি মার্কেটে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে লেনদেনভিত্তিক নতুন রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (সোমবার, ১৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নতুন ব্যবস্থায় প্রতিদিন প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের ভিত্তিতে দু’টি রেট প্রকাশ করা হবে— বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট এবং ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট। এর ফলে সুদের হার নির্ধারণে একটি নির্ভরযোগ্য মানদণ্ড তৈরি হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:

বর্তমানে প্রচলিত ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন প্রকাশিত ঢাকা ইন্টার ব্যাংক অফার রেট ভিত্তিক হওয়ায় বাজারের প্রকৃত চিত্র সবসময় প্রতিফলিত হয় না বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।

নতুন এ উদ্যোগে স্বয়ংক্রিয় ডেটার মাধ্যমে রেট নির্ধারণ করা হবে। যা আর্থিক বাজারে শৃঙ্খলা, গভীরতা ও স্থিতিশীলতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

এসএস