এসব জাহাজে প্রায় ৪ লাখ টন জালানি মজুত আছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজগুলোর মধ্যে পাঁচটি জাহাজ এলএনজি ও তিনটি জাহাজ এলপিজি গ্যাসবাহী। বেশিরভাগ জাহাজে এসেছে কাতার থেকে। আটটি জাহাজের মধ্যে পাঁচটি জাহাজে এসেছে কাতারের রাস লাফান বন্দর থেকে।
আরও পড়ুন:
এছাড়া দুটি এসেছে ওমানের সোহর বন্দর হয়ে। বাকি একটি জাহাজ এসেছে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে। তবে এসব জাহাজের একটি আগামী ১১ মার্চ ও একটি ১৪ মার্চ বন্দরে বহিনোঙরে পৌঁছাবে।





