
কোরবানির ঈদ সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে পশুর হাট, বাড়ছে প্রবাসীদের ভিড়
কোরবানি ঈদ ঘিরে মালয়েশিয়ায় জমে উঠেছে পশুর হাট। বিভিন্ন এলাকায় অস্থায়ী হাটে গরু-ছাগল কিনতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরাও। মালয়েশিয়াতেই কোরবানির প্রস্তুতি নিচ্ছেন অনেকে। অনেক প্রবাসী ঈদ ঘিরে পরিবারের জন্য বাড়তি অর্থ পাঠাচ্ছেন দেশে।

মালয়েশিয়ায় ‘নিষ্ঠুর বাস্তবতায়’ বাংলাদেশি প্রবাসীরা; দিন কাটছে অর্ধাহারে-অনাহারে
পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছেন। তবে সেই হাসি ম্লান হয়ে অনেকের জন্য দুঃস্বপ্নে রূপ নিয়েছে। মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ। এমন সমস্যা সমাধানে দেশটির শ্রম বিভাগ ও বাংলাদেশ হাইকমিশন একযোগে কাজ করছে বলে আশ্বস্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: প্রাধান্য পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি
প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তার এ সফর থেকে প্রত্যাশাও অনেক। ড. ইউনূসের এবারের সফরের আলোচনার অন্যতম এজেন্ডা দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন ও আসিয়ানের সদস্য প্রাপ্তিতে মালয়েশিয়ার সমর্থন আদায়। এছাড়া ৬টি সমঝোতা সইয়ের কথাও রয়েছে।

নতুন বিদেশি কর্মী নিয়োগে সময় বাড়ানোর পরিকল্পনা নেই: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল। আজ (মঙ্গলবার, ৪ জুন) দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এটি বলা হয়েছে।

শেষ সময়ে কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের উপচেপড়া ভিড়
প্রবেশে সময়সীমা ৩১ মে পর্যন্ত
মালয়েশিয়ায় নিয়োগ পাওয়া নতুন বিদেশি কর্মীদের দেশটি প্রবেশের সময় শেষ হচ্ছে আগামীকাল (৩১ মে)। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ ই হাজনাহ মো. হাসিম জানিয়েছেন, এই সময় আর বাড়ানো হচ্ছে না। এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন সাড়ে চার লাখেরও বেশি বাংলাদেশি। নির্ধারিত সময়ে শেষ মুহূর্তে কুয়ালালামপুর বিমানবন্দরে কর্মীদের উপচেপড়া ভিড়।