
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা ইসলামি মার্কেটের সামনে সামাদ প্লাজার নির্মাণকাজে এ দুর্ঘটনা ঘটে।

লংমার্চে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় ‘ফ্যাসিস্টরা’ মিছিল করছে: পাট প্রতিমন্ত্রী
বিরোধীদলের লংমার্চ কর্মসূচিতে উৎসাহিত হয়ে ‘ফ্যাসিস্টদের দোসররা’ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল করছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে।

হাসপাতালে অভিযান: কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার
কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত অভিযানে প্রথমে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলমা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবি; সংঘর্ষে বরসহ অন্তত অর্ধশতাধিক আহত
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে ‘উধাও’ সাবেক প্রেমিক!
বিয়ে শেষে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, এ ঘটনায় জড়িত নববধূর ‘সাবেক প্রেমিক’। গতকাল (রোববার, ৩০ আগস্ট) রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল আমিন সৈকত (৪০) নামে পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ দম্পতি নিহত; মেয়েসহ আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটো রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নিহত দম্পতির মেয়ে মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।