আজ (রোববার, ৩০আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি ( ৫)। তাদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। তারা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.রফিকুল ইসলাম দুর্ঘটনায় তিনজন মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।’
পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রোগী দেখতে গিয়েছিলেন হবিগঞ্জের কয়েকজন। সেখান থেকে সিএনজিতে করে ফেরার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মিলন মিয়া নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন:
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দ মো.শাহরিয়ার বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে আরও দুজন মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।’





