২০০৭ সালে ‘ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেজ’র জন্য পাম ডি'অর জেতেন ক্রিস্টিয়ান মুঞ্জিউ। এবার তার চলচ্চিত্র ‘ফিয়র্ড’ এর মূল গল্প- রোমানিয়া থেকে নরওয়ের একটি গ্রামে স্থানান্তরিত হওয়া এক পরিবারের।
সেখানে পৌঁছে মূল্যবোধের জনিত এক সংকটের মুখোমুখি হয় পরিবারটি। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘গ্র্যান্ড প্রাইজ’ জিতেছে রাশিয়ান পরিচালক আন্দ্রে’র সিনেমা ‘মিনোটর’। সেরা পরিচালকের পুরস্কার যৌথভাবে পেয়েছেন দু’জন। টমাস ম্যানের নাটক অবলম্বনে তৈরি ‘ফাদারল্যান্ড’ সিনেমার জন্য পোল্যান্ডের পাওয়েল পাভলিকোভস্কি এবং স্প্যানিশ গৃহযুদ্ধের ওপর নির্মিত সিনেমা ‘দ্য ব্ল্যাক বল’এর দুই পরিচালক।





