রমনা কালীমন্দিরে স্বর্ণচুরির মামলায় গ্রেপ্তার ৩, উদ্ধার দুই আনা

ডিএমপির সংবাদ সম্মেলন
ডিএমপির সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
0

রমনা কালীমন্দিরে স্বর্ণচুরির মামলায় লিপি কর্মকার, অর্ণব রায় ও মহিন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া দুই আনা স্বর্ণ, বাকি স্বর্ণ উদ্ধারে চলবে অভিযান।

আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় আটককৃত লিপি কর্মকার ও অর্ণব রায় সিদ্ধেশ্বরী কালিমন্দির ও নারায়ণগঞ্জের একটি মন্দিরে এর আগেও স্বর্ণ চুরি করেছিলো।’

সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনায় লিপি কর্মকার ও অর্ণব রায়ের দেয়া তথ্যে জাকারিয়া নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফারুক হোসেন বলেন, ‘এরইমধ্যে দুই আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে চলবে অভিযান।’

পাশাপাশি সামনে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে যাতে এমন কোনো ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবে পুলিশ—এমনটাও জানান তিনি।

এসএস