রাজধানীতে পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ৪৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ | ছবি: এখন টিভি
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ, শেরেবাংলা নগর, বংশাল ও হাজারীবাগ থানার পৃথক অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তুরাগ থানা পুলিশ সোমবার বিভিন্ন অপরাধে নয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মঈন আহমেদ (২৪), আহাদ হোসেন (২০), মো. আলামিন (৩০), শিখা আক্তার (৩৪), মো. আলামিন (৭০), মো. হৃদয় (২১), মো. আরিফুর রহমান রাজু (৩৩), মিরাজ আহমেদ ও মো. সাইফুল ইসলাম।

শেরেবাংলা নগর থানা পুলিশ সোমবার ১০ জনকে গ্রেপ্তারর করে। গ্রেপ্তারকৃতরা হলো- জিএম নজরুল ইসলাম (৭৫), মোছা. মাকছুদা ইসলাম (৬৫), মো. রকিব মোল্লা (২৪), মো. হৃদয় প্রামানিক (৩৩), মো. নাহিদ (২৪), মো. বাবু মিয়া (২২), মো. হাফিজুল ইসলাম (২৩), মো. শুভ রহমান (১৯), নয়ন দাস (২১) ও মো. সজিব (২৫)।

এদিকে বংশাল থানা পুলিশ সোমবার নয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মীর নাজমুল সাকিব, মো. রফিকুল ইসলাম, মো. সোলাইমান মোড়ল ও সোলায়মান, নুর মোহাম্মদ, মো. বাবু, বিল্লাল হোসেন ওরফে বেল্লাল ওরফে বেলাল, ফারুক সরকার, মো. জিসান ও মো. সুমন।

অন্যদিকে হাজারীবাগ থানা পুলিশ সোমবার ১৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. কবির খান, মো. বাদশা মিয়া, মো. রবিন, মো. রেজাউল করিম মানিক, মো. সানাউল্লাহ, মো. শহিদুল ইসলাম, মো. সুমন, সুলতান, মো. সাব্বির, মো. সাজ্জাদ হোসেন, মো. নয়ন বিশ্বাস, মো. ফারুক, মো. তানভীর, মো. শামীম, মো. মিজান, মো. ইউনুস, রাকিব হোসেন, মো. শাহরিয়ার আলম ও মো. মোশরাফ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এএইচ