এর আগে, ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় ও দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজনকে আসামি করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে ভ্রমণ করছিলেন ওই নারী। চলন্ত ট্রেনের ক্যান্টিনে তাকে কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তার চিৎকার শুনে অন্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।





