ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগ ২০ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৫৬ জন, গুলশান বিভাগ ৫৯ জন, উত্তরা বিভাগ ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১০ হাজার ৭১ ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাঁসুয়া, ১টি জিআই পাইপ, ১টি মনিটর, ১টি সিপিইউ, ৬টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইএ