সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৪৭ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৫৬ জন, উত্তরা বিভাগ ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৭ জনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।—বাসস





