আজ (মঙ্গলবার, ৭ জুলাই) দুপুরে ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সোমবার রাতে দৌলতপুর উপজেলার কাজীপুর বিওপির কালাই পোড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৩০০ পিস ভারতীয় চকলেট বাজি, ২ হাজার ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
একই রাতে উপজেলার পশ্চিম ধর্মদহ বিওপির পশ্চিম ধর্মদহ মাঠ এলাকায় আরেক অভিযানে ১৫ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৭৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
এছাড়া মঙ্গলবার ভোরে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় টহল অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ, ৯ লিটার দেশিয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
উদ্ধার হওয়া পণ্যের মূল্য প্রায় ৪৬ লাখ ১৯ হাজার টাকা বলে উল্লেখ করে বিজিবি।




