যশোর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ

জব্দকৃত পণ্যসহ বিজিবি সদস্যরা
জব্দকৃত পণ্যসহ বিজিবি সদস্যরা | ছবি: সংগৃহীত
0

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (শনিবার, ৪ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বেনাপোল বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করেন।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ২৬টি শাড়ি এবং ৬৪৫টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।’

এএইচ