বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল এলাকার সীমান্তে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ৬৭টি শাড়ি, ২টি কম্বল, ১১৪ কেজি ফুচকা, সাড়ে ৪ কেজি জিরা, ১০৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, সাড়ে ৩ কেজি কিসমিস, আধা কেজি চা-পাতা, ২৪ প্যাকেট পাতার বিড়ি, ১ প্যাকেট শন পাপড়ি, ১ হাজার ৫০০টি চকলেট এবং ৭৩৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৭০ হাজার ৮০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





