গতকাল রাত ৯টার দিকে উপজেলার আমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ সজিব (১৯) ও শাকিল (১৮) নামে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের আমলা পুলিশ ফাঁড়িতে নেয়া হলে ছাড়ানোর জন্য যান আহসান ওরফে হাসান (৩৫) নামে এক যুবক।
এসময় তাকে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বাড়ি উপজেলার আমলা এলাকায়। বর্তমানে তিনজনই মিরপুর থানা হেফাজতে রয়েছে।
আরও পড়ুন:
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আহসানসহ আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এর আগে গত ৯ মে মিরপুর থানায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে থানা হেফাজতে নিয়ে পরে মুচলেখা দিয়ে ছেড়ে দেয় পুলিশ।





