তিনি বলেন, ‘কক্সবাজারের উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় মাদক পাচারকারীরা মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ এপ্রিল মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয় এবং ঘটনাস্থল হতে প্রায় ১৫ লাক টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।





