গতকাল (শনিবার, ৭ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ (রোববার, ৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ডিউটিরত রেলওয়ে পুলিশ কর্তৃক টিকিট কালোবাজারীবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত টিকিট কালোবাজারী মনসুর আহমেদ কাজলকে (৪০) বিভিন্ন রুটের ৩০টি টিকেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ট্রেনের টিকিট সংগ্রহপূর্বক তা আগ্রহী যাত্রীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’





