Recent event

শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দকৃত পণ্য
বিজিবির অভিযানে জব্দকৃত পণ্য | ছবি: এখন টিভি
0

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বিজিবি। আজ (রোববার, ৭ ডিসেম্বর) বিকেল ৫ টায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআইয়ের) তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে, বিজিবি-৩৯ ব্যাটালিয়নের কর্ণজোড়া বিওপি’র একটি টহল দল।

বিজিবি জানায়, গোপন সংবাদে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্তে বরইকুচি গ্রামের রাব্বানীর বসতবাড়িতে অভিযান চালায় বিজিবি। ওই সময় তার বাড়ির পাশে খড়ের গাদা থেকে অবৈধভাবে ভারত থেকে আনা মোট ৮৯ কার্টুনে ৬ হাজার ৪০৮ পিস ভারতীয় ডাব সাবান উদ্ধার ও জব্দ করা হয়।

এ বিষয়ে বিজিবি-৩৯ ব্যাটালিয়ন কর্ণজোড়া বিওপি’র ক্যাম্প ইনচার্জ সুবেদার ফুলু মিয়া জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এসব পণ্য অবৈধভাবে সীমান্তপথে পাচার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ