ভোটকেন্দ্র সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পোলিং অফিসার মুজাহিদুল ইসলাম। পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে নিয়োজিত অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে স্ট্রোক করার কারণে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।





